প্রথমেই শুরু করব একটি গল্প দিয়ে । মেডিকেল এ পড়ার তীব্র ইচ্ছা ছিল ছেলেটির , পড়াশুনায় মাঝের সারিরই বলা চলে । শেষ পর্যন্ত মেডিকেল তার ভাগ্যে ছিলনা । পড়াশুনা শুরু করল কোন একটা privet university তে । হতাশায় কাটতো সময় , সমাজের কাছে , পরিবারের কাছে নিজেকে বোঝা মনে হতে শুরু করল । এরকম ঘটনা অহরহই ঘটে এই সমাজে । কিন্তু এর সমাধান টা কি ? গল্পের মাধ্যমেই আমরা সমাধান টি খুঁজি ।
হঠাৎ করেই ছেলেটি change হতে শুরু করল এবং নিজের মাঝে অন্নের ভাল গুন গুল আত্মস্থ করার চেষ্টা শুরু করল । তার মনে গেঁথে গেল পরিশ্রম ভাগ্যের প্রসূতি । শুধু তার চেষ্টা আর সদিচ্ছা এর কারণে আজ কিছু কিছু ক্ষেত্রে সে সফল । এমন গল্প অহরহই ঘটে থাকে , শুধু পরিবর্তন আশে মানুষে ।
সফলতাকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন তা আমি জানিনা কিন্তু আমি সফলতাকে সংজ্ঞায়িত করব মনের আত্মতৃপ্তি , satisfaction , নিজের উপর confidence এবং নিজের কাজ গুল নিয়ে খুশি থাকাই হল সফলতা ।
Dr.A.P.J Abdul Kalam বলেছেন ,
Success is when your " signature " changes to " Autograph"
সফলতা খুঁজে পেতে হলে আপনাকে আপনার কাজের প্রতি আগ্রহ তৈরি করতে হবে ।
কাজের মাঝে আনন্দ খুঁজে পেতে হবে ।
Dr.A.P.J Abdul Kalam বলেছেন ,
" স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখ ,
স্বপ্ন সেটাই যেটা তুমাকে ঘুমাতে দেয়না । "
যদি নিজের মাঝে লক্ষ্য না থাকে তাহলে কোনদিন আপনি আপনার কাঙ্ক্ষিত গন্তব্বে পৌছাতে পারবেন না ।
আমার জীবনে যে প্রবাদটি আজও inspiration হিসেবে কাজ করে টা হল ,
" We shall start from the end of our desire . "
অর্থাৎ যেখানেই শেষ সেখান থেকেই শুরু ।
এই প্রবাদটি শুধু একটি প্রবাদই নয় একরাশ আলর পথ , যদি কেও হতাশ থাকে নিজেকে নিয়ে , সমাজ বেবস্থা নিয়ে , পরিবেশ নিয়ে বিষণ্ণ থাকেন তবে আমি মনে করি এই প্রবাদটি সেসকল মানুষের জীবনে কাজে লাগান উচিত । আমাদের সকলের বুঝা উচিত এই প্রবাদ এর তারতম্য ।আসলে কইজনই বা পারে সব কিছু শেষ হবার পর আবার নতুন করে শুরু করতে । আর যারাই পারে তারাই আজ এই পৃথিবীতে সফল , আর নিজেদেরকে নিয়ে গেছে অন্য এক মাপকাঠিতে ।
এই পৃথিবীতে প্রতিটা মানুষই unique . সবার মাঝেই প্রতিভা লুকায়িত রয়েছে কিন্তু প্রতিভা গুল বিকশিত হচ্ছেনা । ধুকে ধুকে মারা যাচ্ছে প্রতিভা গুল । যদি নিজে নিজেকে পরিবর্তনের চেষ্টা না করেন তাহলে কখনই নিজের সমস্যা গুল সমাধান করতে পারবেন না , সমস্যা নিয়ে চলতে হবে , সমস্যা দেখলে ভয় পাবেন । সমাধান করার সাহস থাকবেনা ।
সমস্যা এর সমাধান করতে চাইলে নিজের মাঝে চেষ্টার কমতি রাখা যাবেনা । আমি বার বার হারতে চাই সফলতাকে কাছ থেকে দেখব বলে , অনুভব করব বলে । আমি সফলতা খুজে পাই পিপড়ার খাবার সংগ্রহে , মৌওমাছির মধু সংগ্রহে , আমি সফলতা খুঁজে পাই বার বার অকৃতকার্যতায় এবং আবার চেষ্টায় , আমি সফলতা খুঁজে পাই Hal Elrod এর বার বার জীবন থেকে ছিটকে পরাতে । আপনি আপনার সফলতাকে কিভাবে রূপ দিতে চান তার জন্য ছক কষুন , রুটিন বানান , উঠে পড়ে লাগুন । সফলতা আসবেই একদিন না একদিন । ততদিন ধৈর্য ধরুন । মনে রাখুন সবুরে মেওয়া ফেলে । আজই নিজেকে পরিবর্তনে দৃঢ় প্রতিজ্ঞ হন , সফলতা আসবেই হাতছানি দিতে ।
ধন্যবাদ ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন