বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭

পতাকা কোড এডিটর , বাংলা ভাষায় প্রোগ্রামিং





নিজ  মাতৃভাষায়  প্রোগ্রামিং  ও  প্রবলেম সল্ভিং করতে কার না ভাল  লাগে , আর তা যদি  হয়ে থাকে  নিজ  মাতৃভাষা  বাংলায়  তাহলে  ত   কোন  কথাই  নেই । এইত  অল্প  কয়েক মাস আগে  এক  সন্ধায়  জুমশেপার  এর  আয়োজনে   একটি  উদ্ভোদনি  অনুষ্ঠানের  মাধ্যমে  পতাকা  প্রোগ্রামিং  ভাষা  এর  পথচলা  শুরু  হয় ।  বাংলাদেশের  একজন  সফটওয়্যার  প্রকৌশলী     Ikrum Hossain  প্রোগ্রামিং  শিখার  সমস্যার  সম্মুখীন  এর  কথা  চিন্তা করে  বাংলাতে  পতাকা  নামে  প্রোগ্রামিং ভাষা  এবং  পতাকা  কোড  এডিটর  তৈরি  করেন ।  যা   আমাদের  দেশের  নতুন  প্রোগ্রামার দের জন্য  নতুন  পথের  সুচনা  করবে ।

//*** প্রোগ্রাম: নন্দলাল ***//

ধরি জগত = "সুন্দর";
যদি (জগত দেখতে "সুন্দর" হয়)
{
    দেখাও("থাকবো নাকো বদ্ধ ঘরে দেখবো এবার জগতটাকে");
}
নাহলে
{
    দেখাও("আমি নন্দলাল হব, এ জগতকে ভয় পাব");
}


পতাকা  কোড  এডিটর  কাদের  জন্য ঃ

 নবীন  প্রোগ্রামারদের  সমস্যার  কথা  চিন্তা  করেই  পতাকা  কোড এডিটর   এর   সৃষ্টি  । প্রোগ্রামিং  মানে  সুধু  কোন   ল্যাঙ্গুয়েজ  এর  সিনট্যাক্স   শেখা  নয়  বরং   প্রোগ্রামিং  এর  মাধ্যমে  একটি  সমস্যাকে   কিভাবে  সহজে  সমাধান করা   যায়  তাই  হল প্রোগ্রামিং  এর  উদ্দেশ্য ।

আপনি  কোন  ল্যাঙ্গুয়েজ এ  কোড  লিখে প্রবলেম সল্ভ  করলেন  সেটা  মুখ্য  বিষয়  নয় ,  মুখ্য  বিষয়  হল  আপনি  কতটা   সহজে  তা  মেশিন কে বুঝাতে  পারলেন  ,  প্রবলেম সল্ভ  করতে  পারলেন  তা । পতাকা  বাংলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ  যার  সিনট্যাক্স   অনেকটা   C  language  এর মতন  । ইতিমধ্যে  যারা প্রোগ্রামিং এর  বেসিক   জিনিস গুলতে  দক্ষ  তাদের  জন্য পতাকা  ল্যাঙ্গুয়েজ  নয় । যারা  প্রোগ্রামিং  ল্যাঙ্গুয়েজ এর  সিনট্যাক্স  দেখে ভয়  পায়  এবং  প্রোগ্রামিং   জিনিসটা  কি  তা  বুঝতে  পারেনা  তাদের  প্রোগ্রামিং এর  হাতে খড়ি  ও  ভয়  কাটানোর  জন্য  পতাকার  উৎপত্তি  ।

পতাকা কোড এডিটর এ যা যা থাকছে ঃ 


  • বাংলায়  প্রবলেম সল্ভিং  প্লাটফর্ম 
  • কোড  সাজেশন 
  • কোড এবং এলগরিদম  নিয়ে গঠনমূলক আলচনা 
  • কোডের  মান এবং রান টাইম  অনুযায়ী  রাঙ্কিং 
  • আপনার মন্তব্য 
 বেটা  ভার্সন ঃ

পতাকার  বর্তমান  ভার্সন  হচ্ছে  বেটা ১.০ ।  বর্তমানে  গ্লোবাল  ট্রাফিক  রাঙ্ক  এ এর  অবস্থান  #৪৬০০৮৫২ । পতাকা  কোড  লিখার  জন্য  থাকছে  কোড  হাইলাইটিং   সহ  একটি  চমৎকার  কোড এডিটর , রয়েছে   বিল্ট-ইন ফোনেটিক বাংলা (অভ্র) লেখার সুবিধা ।

পতাকার ফিচার ঃ

বাংলায় প্রোগ্রামিং ঃ

পতাকা কোডের  প্রতিটি   লাইন  হবে  সম্পূর্ণ  বাংলায় । নবীনদের  জন্য  বাংলায় প্রোগ্রামিং  শিখতে পতাকা  সহায়ক  ভূমিকা  পালন  করবে ।  পতাকা  নবীন প্রগ্রামারদেরকে  প্রবলেম  সল্ভিং  রপ্ত  করতে  দক্ষ  করে  তুলবে ।

কোড এডিটর ঃ

 কোড লিখার  জন্য  থাকছে  কোড    হাইলাইটিং   সহ  একটি  চমৎকার  কোড এডিটর , রয়েছে  বিল্ট-ইন ফোনেটিক বাংলা (অভ্র) লেখার সুবিধা ।  রয়েছে   ইরর  রিপোরটিং  সিস্টেম । এছারাও  থাকছে  অটো  কোড  সাজেশন । এত  সুবিধা থাকার  পরও  বসে  আছেন  কেন  , একবার  ঘুরেই আসুন পতাকা কোড এডিটর  থেকে ।

                                           লিঙ্ক ঃ   http://potaka.io/

ভিজুয়াল  গেম  ( পতাকা প্লে ) ঃ 

পতাকা  কোড  এডিটর এ কোড   লিখে  খেলা যাবে  প্রোগ্রামিং গেম । শুরুতেই থাকবে  একটি   টিউটোরিয়াল  সিরিজ  , যেখানে  গেম এর  বেসিক  শিখানো  হবে । গেম  এর  লেভেল  গুল  সাজান হবে বিভিন্ন  প্রবলেম এর মাধ্যমে ।  ফলে  প্রবলেম সল্ভিং এর স্কিল   আরও  বৃদ্ধি  পাবে । আউটপুট
আপনাদের  গেম  এর আউটপুট  এ  দেখতে  পাবেন এবং  তা ঠিক  করার  জন্য  অটো  সাজেশন পাবেন । আপনার কোড  সাবমিট  করার পর আপনার কোড কে রাঙ্ক করা  হবে ।

কোড রিপোজিটরি ঃ

পাবলিক  কোড  রিপোজিটরি  থাকবে পতাকা  কোড এডিটরে , যেখানে  আপনি  বিভিন্ন  সমস্যার সমাধান  সাবমিট  করতে  পারবেন । বিভিন্ন  ক্যাটাগরি  অনুযায়ী  আপনি  অন্যদের  সমাধান  দেখতে  পারবেন । আপনার  কোডের সাথে  ঐ   কোডের  পারফরমেন্স   তুলনা  করতে  পারবেন ।  কোড  শেয়ার  করতে  পারবেন  এবং   কোড  এর  এলগরিদম  এর  ভুল-ত্রুটি নিয়েও আলোচনা করতে পারবেন।

শুরু  হোক   নবীনদের  প্রোগ্রামিং  এর পথচলা  পতাকা  কোড  এডিটর  এর সাথে ।

Happy Coding .

ধন্যবাদ ।