বুধবার, ১০ অক্টোবর, ২০১৮

কিভাবে আপনি একজন দক্ষ researcher হয়ে উঠবেন




প্রথমে আমি আমার লেখা-লেখির  গল্প দিয়ে  আজকের লিখা শুরু  করব । লিখা-লিখি শুরু করি সেই ১ম বর্ষের  দিকে । মন চাইলেই লিখতে বসতাম  আর নিজের  পারসনাল ব্লগ  এ  প্রকাশ  করতাম । তখন আমি খুদে লেখক , সুধু  জানতাম ফাইনাল বর্ষে  Thesis করতে হয় , আর  PHD  করলে  Thesis  করতে হয় , আর কিছু বুঝিনা ।

২য় বর্ষের  শুরুর  দিকে Digital Electronics  ক্লাসে  স্যার আমাদের সাথে  পাবলিকেশন  নিয়ে কথা বলেন ।  সেই  থেকে  স্যার এর কথা  শুনে অনুপ্রানিত  হলাম  এবং পাবলিকেশন  সম্পরকে অল্প অল্প করে জানতে শুরু করলাম এবং কাজ শুরু করে  দিলাম । আলহামদুলিল্লাহ  এইত  অল্প  কিছুদিন   আগে  আমাদের  research paper টি  Internationally IEEE conference এ  publish হয়েছে ।
Conference টি  China  তে  অনুষ্ঠিত হয় । IEEE  তে  accept  হওয়া  একমাত্র  বাংলাদেশি  হিসাবে  paper টি  ছিল  আমাদের  paper  টি  এবং presentation এ  world wide  আমাদের  team  ২য়  হয়েছে   IEEE তে  অংশগ্রহণকৃত  team  গুলর মধ্যে । এখন আসল কথায় আসি ,

Journal / Research Paper কি ?

 আমরা  খবরের  কাগজ  পড়ি , তাও  একধরনের  journal .  Journal  বা  research paper  হল কোন বিষয়ে  গবেষণা  করে গবেষণাকৃত  প্রাপ্ত ফল বা নতুন সৃষ্ট  মডেলকে smartly  তুলে  ধরা । Smartly  তুলে ধরা  এই  কারনে বলেছি  Thesis এ আমরা  paper টি  elaborately  লিখি কিন্তু   journal  এ  আমরা  শুধু  summary  টুকু লিখি সুন্দর  ও  সহজ , পরিমার্জিত  ভাষায় । Thesis  সাধারনত  ৬০- ১০০ page  হয়ে থাকে  নিম্নে , আর   journal  সাধারনত  ৭-১০ page  হয়ে থাকে । 

  

Journal / Research paper লিখতে কি ভাল CGPA  লাগবে  ?

যদি আপনার  ভাল  CGPA  থাকে তাহলে তা  আপনার জন্য  পজিটিভ ।  বাহিরের  দেশে  পরাশুনার জন্য Full Fund Scholarship  পেতে সুবিধা  হবে । আর  যদি  আপনার  CGPA  avarage   বা below avarage  হয়  তাহলেও  আপনি  research paper  বা  journal এ কাজ  করতে  পারবেন  কিন্তু সেক্ষেত্রে  বাহিরের  country  তে  scholarship  পেতে  একটু  সমস্যা   হতে  পারে , কিন্তু ভাল মানের  paper  ভাগ্য  বদলে দিতে পারে । CGPA  কম বলে  কেউ  থেমে  থাইকেন না , হয়তবা আপনার তৈরি  করা  মডেল   এর  উপর ভিত্তি করে  আপনার  research  পাবে কোন  বাস্তব চিত্র । কোন  company ফুটিয়ে  তুলবে  তার   real  life  implementation .




Journal / Research paper  থাকার সুবিধা সমূহ ঃ

  • আপনার  friend  BUET  থেকে  B.Sc করছে  আর  আপনি  Private University  থেকে   B.Sc  করছেন । ওর  আর  আপনার  CGPA  প্রায়  same , ওর  publication  নাই  কিন্তু  আপনার    Publication  আছে , এক্ষেত্রে  আপনার  publication  থাকায় আপনি   Scholarship  পাবার ক্ষেত্রে একধাপ  এগিয়ে  গেলেন ।

  •  Publication  থাকলে  full fund scholarship পাবার  scope  তৈরি  হয় । 

  • আপনি  যেই field  এ  publication  করেছেন   ঐ  field  নিয়ে  বাহিরে আরও  research  করার  সুযোগ  তৈরি  হবে ।  

  • চাকরির  ক্ষেত্রে publication  থাকলে  আপনার promotion  পাবার  possibility  বেড়ে যাবে ।   

  • publication এর  জন্য আপনার  job ক্ষেত্রে  salary increase  হবে ।   

  • publication এর  মাধ্যমে  আপনার  analytical ability  বৃদ্ধি  পাবে ।  

  • আপনি  আপনার  creativity  গুল  তুলে  ধরতে  পারবেন ।

  • নিজে  শিখতে  পারবেন  এবং   অন্যকে   শিখাতে  পারবেন । 

Journal vs Conference :

  • আপনি   যদি  আপনার লেখাটি  কোন  journal  এ  publish  করতে  চান  সেক্ষেত্রে  আপনার ২-৬ মাস  সময়  লাগতে  পারে  paper টি publish  হওয়ার  জন্য  এবং  অল্প  খরচে  আপনি  paper  টি  journal  এ   publish  করতে পারবেন  কিন্তু সময়  সাপেক্ষ  ব্যাপার ।  

  • আপনি  যদি  কোন conference  এ আপনার  journal  টি  publish  করতে  চান  তাহলে  আপনি  আপনার  journal টি  কোন  conference  এ   accept  হতে  হবে  এবং    conference  program  এর  সাথে সাথেই   journal  টি  publish  হয়ে  যাবে । তবে  journal টি  on-line এ  আসতে  কিছুটা  সময়  লাগতে  পারে ।


  • conference  এ  publish এর  ক্ষেত্রে  আপনাদের   team  যেকোন  একজন   author  ঐ  journal  নিয়ে  ঐ  conference  এ  presentation  দেয়ার  সুযোগ  পাবেন । তবে 1st author , 1st priority .



বিখ্যাত  কয়েকটি   International Journal  যেখানে আপনি  আপনার    Paper টি    publish  করতে  পারবেন ঃ 

  • IEEE
  • ICA
  • ISACA
  • IJNSA
  • Elsevier
  • Springer  
  • SCIRJ
                       etc.......................................................

কিভাবে  আপনি  একজন দক্ষ  researcher  হয়ে  উঠবেন  ঃ

  • একজন  দক্ষ researcher  হতে  হলে আপনাকে  প্রথমে  একটি  ভাল  team গঠন  করতে  হবে। আপনারা  এক্ষেত্রে  আপনাদের  পছন্দের  topic  নিয়ে  আপনাদের  পছন্দের  স্যারদের  সাথে  কাজ  করতে  পারেন ।  এক্ষেত্রে  আপনার স্যার  আপনাকে সহায়ক  guideline  দিবে । একটি  Team  এ  ৫ জন  author থাকলে  paper টি  standard  মানের  হয় , এর বেশি  author  থাকা  উচিত নয় । এতে করে  paper  এর  মান  খারাপ  হয় ।

  • researcher  হতে  হলে  আপনার  মনকে  স্থির  করতে  হবে  কাজের  প্রতি । প্রচুর আগ্রহ  থাকতে  হবে , অন্যথায় আপনি  ভাল  ফল  পাবেন  না । 

  • এটা  যেহেতু  team work  তাই  সকলের মাঝে কাজ  ভাগ  হয়ে  যাবে এবং  তা  যথা  সময়ের  মাঝে   complete  করতে হবে । 

  • research paper  নিয়ে  কাজ  করার  জন্য  আপনাকে  কমপক্ষে ২০ টি  paper  নিয়ে   study  করতে হবে , নিজ  topic  অনুযায়ী  । অন্যথায় কাজ বুঝতে এবং করতে  সমস্যা  বোধ  করতে  পারেন ।  

  • আপনি  চাইলেই  অনেকগুল paper  নিয়ে  study করে  ঐ  সকল  paper নিয়ে  একটি  review   paper  তৈরি  করতে পারেন । এক্ষেত্রে আপনার পরিশ্রম  একটু  কম  লাগবে এবং আপনার    paper  টি  সহজেই  publish  করতে পারবেন ।  

  • একটি ভাল মানের paper  লিখতে হলে  অবশ্যই  আপনার  unique  idea  থাকতে হবে ঐ topic সম্পরকে  এবং  আপনি  paper  এ তা সুন্দরভাবে  ফুটিয়ে  তুলতে  পারেন  আপনার নিজস্ব  মতবাদ  বা  মডেল  তৈরির  মাধ্যমে । unique  idea  না থাকলে  ভাল মানের  publication  এ আপনার  paper টি  publish  হবে না ,  accept হবে না  ।  

  • researcher  topic  অনুযায়ী  আপনাকে কোন তথ্য  জানার জন্য  survey করার  প্রয়োজন হতে  পারে । সেক্ষেত্রে আপনাকে  সঠিক  তথ্য  সংগ্রহ   করতে  হবে ।   

  • আপনি  যে  সকল  paper  থেকে  তথ্য  সংগ্রহ  করে আপনার   paper  এ  ব্যাবহার  করেছেন সেক্ষেত্রে  আপনাকে আপনার     paper  এর  সবার  শেষে  ঐ  সকল  paper  কে  reference  হিসেবে  দিতে  হবে । অন্যথায়  আপনার  paper টিকে  copy  right  ধরা  হবে  ।  

  • যদি  আপনি  ৬-৮ মাসের ভিতর একটি  ভাল মানের  paper  তৈরি  করতে চান তাহলে প্রতিদিন কমপক্ষে  ১-২ ঘণ্টা  আপনাকে  study   করতে  হবে  এবং তা  implement  করতে  হবে ।

  • paper  publication  এর জন্য  একেক   website / publication  একেক রকম  format  এ  Manuscript  চায়  , সেক্ষেত্রে  সে অনুযায়ী  paper  সাজাতে  হবে  এবং  Manuscript  তৈরি  করতে  হবে ।  

  • Journal  এ  publication  এর ক্ষেত্রে আপনার অল্প পরিমান কিছু  টাকা  খরছ  হতে পারে । কিন্তু   conference এ  publication এর ক্ষেত্রে  huge পরিমান  টাকা  খরছ  হয়  । এই জিনিশটা  আপনাদের  মাথায়  রাখতে  হবে ।   





২টি মন্তব্য: