আমরা আমাদের টাকা পয়সা সঞ্চয় এবং সঞ্চিত টাকা পয়সা জমা রাখার জন্য ব্যাংক ব্যাবহার করে থাকি । লোন থেকে শুরু করে ডিপোসিট সকল কিছুতেই আমরা ব্যাংক এর উপর নির্ভরশীল । দৈনন্দিন জিবনে প্রতিদিন ই আমরা ব্যাংক এর সাথে লেনদেন করে থাকি । তাই ব্যাংক আমাদের দ্রুত সেবা প্রদানের জন্য দেশের বিভিন্ন স্থানে বসিয়েছে বুথ । কিন্তু প্রশ্ন হল বুথ থেকে একবার এটিএম কার্ড পাঞ্চ করে ২০০০০ টাকা এর বেশি তোলা যায় না কেন ?
এই প্রশ্নর উত্তর এর জন্য আমরা সারভে করতে গিয়েছিলাম DBBL ও Islami Bank এর কিছু শাখায় ।
২০০০০ টাকার বেশি তোলা যায় না এটার সাথে কোন security বিষয় জড়িত নয় অথবা এটিএম বুথ এর টাকা বের হবার জায়গা কম এটাও আসল কারন নয় । কারন যেই ছিদ্র দিয়ে ১০০০ টাকা এর ২০ টি নোট বের হয় ওই একই ছিদ্র দিয়ে ৫০০ টাকা এর ৪০ টি নোট বের হচ্ছে । তাহলে ২০০০০ টাকা এর বেশি না বের হওয়ার কারন টা কি ?
ব্যাংক থেকে সাধারনত ২ টি উপায়ে আমরা টাকা উঠিয়ে থাকি । একটি চেক আর অন্নটি হল এটিএম কার্ড । সাধারনত আমরা এটিএম কার্ড ব্যাবহার করি দৈনন্দিন জিবনের চাহিদা গুলকে সহজেই পুরন করার জন্য । ATM Card , Debit Card , Visa Card , Shopping Card ব্যাংক থেকে আমাদেরকে দেয়া হয় আমাদের দৈনন্দিন জিবনের চাহিদা গুলকে সহজে পুরন করার জন্য । আমাদের দৈনন্দিন জিবনের চাহিদা গুল ২০০০০-৫০০০০ টাকা এর মধ্যেই হয়ে যায় । তাই একদিন এ এটিএম কার্ড দিয়ে ৫০০০০ টাকা এর বেশি তোলা যায় না । আর আমাদের ছোট জিবনের চাহিদা গুল ২০০০০ টাকা এর মধ্যেই বেশির ভাগ সময় সিমাবদ্ধ থাকে । তাই একবার এটিএম কার্ড পাঞ্চ করে আমরা ২০০০০ টাকা এর বেশি তুলতে পারিনা ।

তথ্যটি জানাতে পেরে ভাল লাগছে।
উত্তরমুছুন